ক্যারিয়ার
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরির সুযোগ, আবেদন শেষ আগামীকাল
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জনবল নিয়োগের লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ গ্রেডভুক্ত তিনটি পদে মোট তিনজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি গত ২২ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর পর ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যা চলবে আগামীকাল ১৪ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
১. পদের নাম: উপপরিচালক (প্রশাসন)।
পদসংখ্যা: ১টি।
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
আবেদনের যোগ্যতা:
* স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
* প্রশাসনিক কাজে কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী সচিব বা সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: উপপরিচালক (চারুকলা)।
পদসংখ্যা: ১টি।
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
আবেদনের যোগ্যতা:
* চারুকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
* কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
৩. পদের নাম: উপপরিচালক (নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক)।
পদসংখ্যা: ১টি।
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
আবেদনের যোগ্যতা:
* নাট্যকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
* নাটক বা চলচ্চিত্রবিষয়ক কর্মক্ষেত্র সংশ্লিষ্ট কোনো বিবিধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: ১৮-৩৫ বছর (১৪ জানুয়ারি ২০২৬)।
আবেদন যেভাবে: আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ২২৩ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১৪ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।