অর্থনীতি
৫৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
ছবিঃ সংগৃহিত
মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৫৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে।
উল্লেখ্য, চলতি জানুয়ারি মাসে মোট ৭৯৮ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেনা হয়েছে মোট ৩ হাজার ৯৩৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।
অর্থনীতি নিয়ে আরও পড়ুন