অর্থনীতি

শ্রমিক নিহত হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে পণ্য লোড–আনলোড বন্ধ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম

শ্রমিক নিহত হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে পণ্য লোড–আনলোড বন্ধ
ছবি: ঢাকাপ্রকাশ

যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারী পণ্যের চাপায় শাহাজান নামে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় আজ বুধবার সকাল থেকে বেনাপোল বন্দরে পণ্য লোড–আনলোড বন্ধ রয়েছে।

তবে আমদানি, রপ্তানি ও যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, মঙ্গলবার রাত ৮টায় বেনাপোল বন্দরের টিটিআই ট্রাক টার্মিনালে ক্রেন দিয়ে পণ্য খালাসের সময় দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাহাজানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে হ্যান্ডলিং শ্রমিকরা বন্দরে লোড–আনলোড কার্যক্রম বন্ধ রেখেছেন।

দুপুরে বন্দরের চেয়ারম্যান বেনাপোলে আসবেন এবং শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের পর বন্দরে লোড–আনলোড কার্যক্রম পুনরায় চালু হবে।