শিক্ষা

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ৬১ দিনের মধ্যে ২৩ দিন ছুটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ৬১ দিনের মধ্যে ২৩ দিন ছুটি
ছবি: সংগৃহীত

আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মোট ২৩ দিন বন্ধ থাকবে। ফলে এ দুই মাসে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ৩৮ দিন শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর মাসে মোট ২৩ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটির পাশাপাশি সরকারি ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। বাকি ৩৮ দিন নিয়মিত পাঠদান ও অন্যান্য শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন সরকারি ছুটি। সরকারি ছুটিগুলো হলো ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট ‘আখেরি চাহার সোম্বা’ এবং ২৬ আগস্ট ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী’। এ মাসে মোট ১৯ দিন শ্রেণি কার্যক্রম চলবে।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির পাশাপাশি নির্ধারিত সরকারি ছুটির কারণে এ মাসেও শিক্ষক-শিক্ষার্থীরা ১৯ দিন পাঠদান ও শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তবে প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করতে পারবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হতে পারে।