বিনোদন

নুসরাত ফারিয়ার ২৪ সেকেন্ডের রিলস ভিডিও ভাইরাল


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৭:৩৫ এএম

নুসরাত ফারিয়ার ২৪ সেকেন্ডের রিলস ভিডিও ভাইরাল
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া আবারও আলোচনায়, তবে এবার কোনো সিনেমার জন্য নয়—মাত্র ২৪ সেকেন্ডের একটি রিলস ভিডিও ঘিরেই তাকে নিয়ে চলছে নেটিজেনদের উচ্ছ্বাস।

সোনালী ঝলমলে পোশাকে, কার্লি চুল আর হাতে ধরা গোলাপ নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি এক অনন্য আবেদন নিয়ে। তার চোখের চাহনি আর কনফিডেন্স যেন ভিডিওটির প্রতিটি সেকেন্ডেই মুগ্ধতা ছড়িয়েছে।

ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রাম ও ফেসবুকে মন্তব্যের ঘর ভরে যায় প্রশংসায়। একজন দর্শক মন্তব্য করেছেন, “তোমাকে দেখতে সত্যিই অসাধারণ, অসম্ভব আকর্ষণীয়।”

নেটিজেন শায়লা সুলতানা তুলনা করেছেন বিশ্বখ্যাত তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের সঙ্গে। তিনি লেখেন, “হঠাৎ করেই যেন হান্দে এরচেলের মতো লাগছে তোমাকে!”

এক ভক্ত তো সরাসরি লিখে ফেলেছেন, “তুমি যেন এক রাজকুমারী! কেন এত পছন্দ করি জানি না, শুধু জানি—তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়।”

উল্লেখ্য, নুসরাত ফারিয়া একসময় ছিলেন একজন রেডিও জকি (আরজে)। সেখান থেকেই তার যাত্রা শুরু। এরপর উপস্থাপনা এবং ২০১৫ সালে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ। বর্তমানে তিনি নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্বের কারণে তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়।