বিনোদন
নিলামে উঠেছে মাইকেল জ্যাকসনের ‘নোংরা’ মোজা, বিক্রি হলো কত টাকায়?
ছবি: সংগৃহীত
তারকাদের ব্যবহৃত জিনিস সযত্নে যুগ যুগ ধরে রেখে দেওয়ার ট্রেন্ড নতুন নয়। ঠিক তেমনই যদি প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ব্যবহৃত কোনও একটা জিনিস হঠাৎ হাতে আসে, তবে সেটা সযত্নে রাখার ইচ্ছে কি আর চেপে রাখা যায়? এ বার ‘কিং অফ পপ’-এর পুরোনো মোজা কয়েক লাখ টাকায় বিক্রি হতে চলেছে।
বুধবার ফ্রান্সে নিলামে উঠছে মাইকেল জ্যাকসনের ব্যবহৃত পুরোনো এক জোড়া মোজা। অবাক করা বিষয় হলো, এই মোজাটির দাম উঠেছে প্রায় ৮ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ লাখ টাকা।
নিলামকারীরা প্রথমে মোজাটি ৩,৪০০ থেকে ৪,৫০০ ডলারে বিক্রি হওয়ার আশা করেছিলেন, তবে ভক্তদের ভালোবাসায় প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হলো এটি।