বিনোদন

হেমা মালিনীকে বিয়ে করতে ধর্ম পরিবর্তন করেছিলেন ধর্মেন্দ্র!


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম

হেমা মালিনীকে বিয়ে করতে ধর্ম পরিবর্তন করেছিলেন ধর্মেন্দ্র!
হেমা মালিনী ও ধর্মেন্দ্র। ছবি: সংগৃহীত

সিনেমার শুটিং-এর মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে হেমা মালিনী ও ধর্মেন্দ্রের মধ্যে। কয়েক বছর ধরে চলা এই সম্পর্কের পর বিয়ের পালা এলে দেখা দেয় এক বিশেষ সমস্যা। ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌর বিচ্ছেদে রাজি ছিলেন না।

তবে হেমাকে বিয়ে করার জন্য ধর্মেন্দ্র নিজের ধর্ম পাল্টে দেন। হিন্দু বিবাহ আইনের কারণে বিবাহিত পুরুষ বা মহিলা সরাসরি নতুন বিবাহে লিপ্ত হতে পারেন না, তাই ধর্মান্তরই ছিল একমাত্র উপায়। তিনি ইসলাম গ্রহণ করেন এবং নতুন নাম পান- দিলওয়ার খান। হেমাও নতুন নাম পান- আইশা। তবে এই নামগুলো পরবর্তীতে ব্যবহার হয়নি, এবং ইসলাম ধর্ম পালন করতেও দেখা যায়নি তাদের।

hema_dharmendra1_Dhkaprokash.jpg

ধর্মান্তর নিয়ে কখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি ধর্মেন্দ্র ও হেমা মালিনী। এরপর ১৯৮০ সালে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে।

হেমা ও ধর্মেন্দ্রের প্রেম-গল্প এখনও বলিউডের এক অনন্য রোমান্টিক কাহিনীর অংশ হিসেবে স্মরণ করা হয়।