বিনোদন

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবি: সংগৃহীত

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করার পর আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

hero alom.jpg

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে হিরো আলম তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন এবং এক পর্যায়ে গর্ভপাত ঘটাতে বাধ্য করেন। এসব অভিযোগ অস্বীকার করায় ভুক্তভোগী মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করেন।

পরবর্তীতে পিবিআই তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত আজ হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।