বিনোদন

হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনির নতুন সংসার শুরু


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনির নতুন সংসার শুরু
ছবি: সংগৃহীত

হিরো আলমের সাবেক স্ত্রী ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ রিয়া মনি নতুন করে সংসার শুরু করেছেন। অতীতের নানা আলোচনা ও বিতর্ক পেরিয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

সম্প্রতি এক বার্তায় নিজের বিয়ের খবর নিশ্চিত করেন রিয়া মনি। তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে সম্প্রতি তার আকদ সম্পন্ন হয়েছে। তাঁর বর দীর্ঘদিনের পরিচিত কনটেন্ট নির্মাতা কামরুল ইসলাম রিয়াজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মক্স অভি’ নামে পরিচিত।

এর আগে হিরো আলমের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলাকালে রিয়া মনি ও অভির সম্পর্ক নিয়ে নানা অভিযোগ তুলেছিলেন হিরো আলম। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয় এবং তা হামলা ও মামলা পর্যন্ত গড়ায়। পরবর্তী সময়ে হিরো আলম ও রিয়া মনির বিচ্ছেদ ঘটে।

আইনি জটিলতার অবসানের পর এবার নতুন করে সংসার শুরু করলেন রিয়া মনি ও অভি।

এদিকে সাবেক স্ত্রীর বিয়ের খবরের মধ্যেই বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন হিরো আলম। সেখানে পবিত্র ওমরাহ পালনের পাশাপাশি ব্যবসায়িক কাজেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।