বিনোদন
এ আর রহমানকে শ্রদ্ধা জানিয়ে শরীরে ট্যাটু করালেন হানি সিং
ভারতের জনপ্রিয় র্যাপার ও সংগীত প্রযোজক ইয়ো ইয়ো হানি সিং সম্প্রতি এক অনন্য ও আবেগঘনভাবে তাঁর স্বাক্ষর দিয়ে নিজের শরীরে ট্যাটু করে কিংবদন্তি সুরকার এ আর রহমানকে শ্রদ্ধা জানিয়েছেন ।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এই বিশেষ মুহূর্তের কথা জানান হানি সিং।
ভিডিওতে দেখা যায়, ৪২ বছর বয়সী হানি সিং তাঁর ডান কাঁধে রহমানের স্বাক্ষর ট্যাটু করাচ্ছেন। সেই সময় তিনি রহমানের কালজয়ী গান তু হি রে (চলচ্চিত্র: বোম্বে) গাইছিলেন।
ভিডিওতে হানি সিং বলেন, ‘এই ট্যাটুটি আমার ভালোবাসা থেকে লাভলি লিজেন্ড এ আর রহমান স্যার-এর জন্য। স্যার, আমি আপনাকে ভালোবাসি। আপনার সংগীত আমাকে আশীর্বাদ করেছে, আপনি না থাকলে আমি আজ সংগীতশিল্পী হতাম না। আজীবন আপনার প্রতি ভালোবাসা রইল।’
অস্কারজয়ী এই সুরকারকে ‘লিভিং লেজেন্ড’ আখ্যা দিয়ে হানি সিং জানান, এ আর রহমান তাঁর জীবনের অন্যতম বড় প্রেরণা।