পরিবেশ-জলবায়ু
রাতেই ৮ জেলায় দমকা ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত
দেশের আট জেলায় রাতের মধ্যেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ অবস্থায় ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ-জলবায়ু নিয়ে আরও পড়ুন