স্বাস্থ্য
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৪
প্রতীকী ছবি
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু এবং ৪৪৪ রোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এই নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫ ও মোট আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১৮,০২৬, যা উদ্বেগজনক।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১,৩৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৯৫২ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন