সারাবিশ্ব

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৩২ এএম

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ সাইপ্রাসের ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (আএএফ) একটি ঘাঁটিতে ড্রোন হামলা করা হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১ মার্চ) গভীর রাতে এ হামলা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় মধ্যরাতের দিকে আক্রোতিরি ঘাঁটিকে লক্ষ্য করে সন্দেহভাজন ড্রোন হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চলে মোতায়েন বাহিনীর নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ঘাঁটির সদস্যদের সুরক্ষায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।