জাতীয়
উলামাদের নিয়ে প্রশ্ন ওঠে, এমন কাজ করা যাবে না: মুফতি মিজানুর রহমান সাঈদ
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি মিজানুর রহমান সাঈদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি রেজাউল করীম আবরার। উলামায়ে কেরামের সামাজিক ভূমিকা জোরদার করা, অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করার প্রত্যয় নিয়ে কমিটিটি গঠন করা হয়েছে।
গত ৮ অক্টোবর অনুষ্ঠিত ন্যাশনাল ওলামা সামিটের মাধ্যমে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে সভাপতি হিসেবে মুফতি মিজানুর রহমান সাঈদ এবং সেক্রেটারি হিসেবে মুফতি রেজাউল করীম আবরারের নাম ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় রবিবার বিএমএ মিলনায়তনে সংগঠনটির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণে উলামায়ে কেরামের ভূমিকার ওপর গুরুত্বারোপ
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, সমাজে অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে উলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য। মাদ্রাসায় অধ্যয়ন করেছেন কিংবা মাদ্রাসা ও উলামায়ে কেরামের সঙ্গে সম্পৃক্ত-এমন ব্যক্তিদের মধ্যে অপরাধপ্রবণতা তুলনামূলকভাবে কম বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশে ১ লাখ ৫১ হাজার ৫৯৬টি মামলা নথিভুক্ত হয়েছে। এসব মামলার মধ্যে উলামায়ে কেরাম কিংবা মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সংখ্যা খুবই নগণ্য, বললেই চলে। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করা হলে সমাজে অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় উলামায়ে কেরামের উল্লেখযোগ্য অবদান উঠে আসবে বলে তিনি মনে করেন।
মুফতি মিজানুর রহমান সাঈদ আরও বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সব উলামায়ে কেরামকে একযোগে দোষারোপ করা সমীচীন নয়। এ ধরনের সাধারণীকরণ উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ডের ভিত্তিতে পুরো আলেমসমাজ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি না করার আহ্বান জানান তিনি।
উলামায়ে কেরামকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান
আলেমসমাজের সদস্যদের প্রতি সতর্কবার্তা দিয়ে পরিষদের সভাপতি বলেন, ‘সাদা কাপড়ে দাগ বেশি দেখা যায়।’ তাই মাদ্রাসা ও উলামায়ে কেরামের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিজেদের আচরণ, দায়িত্ব ও কর্মকাণ্ডের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে কোনো অপরাধ সংঘটিত হয় কিংবা মানুষের মনে উলামায়ে কেরামের মর্যাদা ও সম্মান নিয়ে প্রশ্ন তৈরি হয়।
তিনি বলেন, উলামায়ে কেরামের ব্যক্তিগত ও সামাজিক আচরণে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সমাজের মানুষের সঙ্গে যোগাযোগ জোরদার করতে হবে। এর মাধ্যমে আলেমসমাজের প্রতি মানুষের আস্থা ও সম্মান আরও সুদৃঢ় করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি
ঘোষিত ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিটির উল্লেখযোগ্য পদধারীদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া ধর্মীয় শিক্ষা, দাওয়াহ, শরীয়াহ, ফতোয়া, মসজিদ, মাদ্রাসা, গবেষণা, সংস্কৃতি, কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যমসহ বিভিন্ন বিষয়ে পৃথক সম্পাদকীয় পদ রাখা হয়েছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক
১. সভাপতি: মুফতী মিজানুর রহমান সাঈদ
২. সিনিয়র সহ-সভাপতি: ড. আ.ফ.ম. খালেদ হোসাইন
৩. সাধারণ সম্পাদক: মুফতী রেজাউল করীম আবরার
৪. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মুফতী শামছুদ্দোহা আশরাফী
সহ-সভাপতিমণ্ডলী
৫. মুফতী ওবায়দুল্লাহ হামজাহ
৬. মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী
৭. মুফতী ফরিদ উদ্দিন আল মোবারক
৮. মুফতী মোহাম্মদ আলী কাসেমী
৯. মুফতী এহতেশামুল হক উজানবী
১০. মুফতী গোলামুর রহমান (খুলনা)
১১. মাওলানা হাফীজুর রহমান সিদ্দিক কুয়াকাটা
১২. মুফতী শফী কাসেমী (বগুড়া)
১৩. মুফতী আব্দুল কাইয়ুম (নেত্রকোনা)
১৪. মুফতী আব্দুর রাজ্জাক কাসেমী
১৫. মাওলানা খোরশেদ আলম আমজাদী
১৬. মুফতী ওয়ালিউল্লাহ (রামপুরা)
১৭. মুফতী হেদায়েতুল্লাহ আজাদী
সাধারণ সম্পাদকমণ্ডলী
১৮. যুগ্ম সাধারণ সম্পাদক: মুফতী কেফায়েতুল্লাহ কাশফী
১৯. যুগ্ম সাধারণ সম্পাদক: মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
২০. যুগ্ম সাধারণ সম্পাদক: মুফতী হাবিবুর রহমান মিয়াজী
২১. যুগ্ম সাধারণ সম্পাদক: মুফতী রিজওয়ান রফিকী
২২. সহ-সাধারণ সম্পাদক: মুফতী তাজুল ইসলাম কাসেমী
২৩. সহ-সাধারণ সম্পাদক: মুফতী কামাল উদ্দিন সিরাজ
২৪. সহ-সাধারণ সম্পাদক: মুফতী আব্দুল আজিজ কাসেমী
২৫. সহ-সাধারণ সম্পাদক: মুফতী মিজানুর রহমান কাসেমী
সাংগঠনিক সম্পাদকমণ্ডলী
২৬. সাংগঠনিক সম্পাদক: মাওলানা শাহজাহান আল হাবীবী
২৭. ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: মুফতী আব্দুল্লাহ মুরতাজা কাসেমী
২৮. চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: মুফতী মাহমুদ বিন মাদানী
২৯. খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: মুফতী আজীমুদ্দীন কাসেমী
৩০. রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: মুফতী এমদাদুল্লাহ ফাহাদ
৩১. সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: মুফতী মঈনুদ্দীন খান তানভীর
৩২. বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী
৩৩. ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: মুফতী তাজুল ইসলাম কাসেমী
৩৪. রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: মুফতী মামুনুল হক আযহারী
৩৫. কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: মাওলানা নাজির আহমদ শিবলী
৩৬. ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক: মুফতী ফরীদুল ইসলাম
অন্যান্য সম্পাদকীয় পদ
৩৭. প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা আব্দুর রাজ্জাক (ফেনী)
৩৮. সহ-প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা মুসা বিন কাসেম
৩৯. প্রচার সম্পাদক: মুফতী কাওসার বাঙালি
৪০. সহ-প্রচার সম্পাদক: মাওলানা হুমায়ুন কবীর শাবীব
৪১. দপ্তর সম্পাদক: মুফতী ইমাম উদ্দিন
৪২. সহ-দপ্তর সম্পাদক: মুফতী আব্দুল ওয়াহহাব
৪৩. অর্থ সম্পাদক: মাওলানা জুবায়ের আব্দুল্লাহ কাসেমী
৪৪. সহ-অর্থ সম্পাদক: মুফতী মাসুম বিল্লাহ ফেরদাউস কাসেমী
৪৫. দাওয়াহবিষয়ক সম্পাদক: মাওলানা আতাউল করীম মাকসুদ
৪৬. সহ-দাওয়াহবিষয়ক সম্পাদক: মাওলানা সালমান ফারসী
৪৭. শরীয়াহবিষয়ক সম্পাদক: মুফতী ওমর ফারুক ইবরাহিমী
৪৮. সহ-শরীয়াহবিষয়ক সম্পাদক: মাওলানা বেলাল বিন আলী
৪৯. ফতোয়াবিষয়ক সম্পাদক: মুফতী জাবের হুসাইন রামপুরা জামিয়া
৫০. সহ-ফতোয়াবিষয়ক সম্পাদক: মুফতী আব্দুর রহমান মিয়াজী
৫১. আমর বিল মারুফ ও নাহী আনিল মুনকারবিষয়ক সম্পাদক: মাওলানা যুলফিকার আলী নাদভী
৫২. সহ-আমর বিল মারুফ ও নাহী আনিল মুনকারবিষয়ক সম্পাদক: মাওলানা মুজিবুর রহমান হক্কানী (চাটগামী)
৫৩. যাকাতবিষয়ক সম্পাদক: মাওলানা মুঈনুদ্দীন (সাভার)
৫৪. হজবিষয়ক সম্পাদক: মাওলানা আনিসুজ্জামান (কলাবাগান)
৫৫. সহ-হজবিষয়ক সম্পাদক: মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদী
৫৬. আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক: মুফতী আব্দুর রহমান কোব্বাদী
৫৭. সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক: মাওলানা কারী সাইদুল ইসলাম আসাদ
৫৮. মসজিদবিষয়ক সম্পাদক: মাওলানা মাজহারুল ইসলাম রাশেদী
৫৯. সহ-মসজিদবিষয়ক সম্পাদক: মুফতী সানাউল্লাহ কাসেমী
৬০. মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষাবিষয়ক সম্পাদক: শায়খ নেছার আহমাদ আন নাছিরী
৬১. কওমি মাদ্রাসাবিষয়ক সম্পাদক: মাওলানা মুফাজ্জল হোসাইন (যাত্রাবাড়ী জামিয়া)
৬২. সহ-কওমি মাদ্রাসাবিষয়ক সম্পাদক: মাওলানা জহিরুল ইসলাম ফারুকী
৬৩. আলিয়া মাদ্রাসাবিষয়ক সম্পাদক: মাওলানা মাহবুবুর রহমান আশরাফী
৬৪. সহ-আলিয়া মাদ্রাসাবিষয়ক সম্পাদক: মাওলানা হারুনুর রশীদ
৬৫. মহিলা মাদ্রাসাবিষয়ক সম্পাদক: মাওলানা ইউনুস ঢালী
৬৬. শিশু ও মহিলাবিষয়ক সম্পাদক: মাওলানা আনছার আহমদ (পীর সাহেব, বাগিচাপুর)
৬৭. খানকাহবিষয়ক সম্পাদক: মাওলানা সাকিবুল ইসলাম কাসেমী
৬৮. সহ-খানকাহবিষয়ক সম্পাদক: মাওলানা আবু জাফর (পীর সাহেব, শাহতলী)
৬৯. উলামা কল্যাণ সম্পাদক: মুফতী গাজী আলী মাহমুদ
৭০. সহ-উলামা কল্যাণ সম্পাদক: মুফতী মিজানুর রহমান বুখারী
৭১. এবতেদায়ি মাদ্রাসা ও মক্তববিষয়ক সম্পাদক: মাওলানা আমীর হোসাইন
৭২. সহ-এবতেদায়ি মাদ্রাসা ও মক্তববিষয়ক সম্পাদক: মাওলানা দ্বীন ইসলাম
৭৩. শিক্ষাবিষয়ক সম্পাদক: মাওলানা আফিফ ফোরকান
৭৪. সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক: মুফতী নুরুজ্জামান নাহিদ
৭৫. সংস্কৃতিবিষয়ক সম্পাদক: মুফতী সাঈদ আহমাদ (কলরব)
৭৬. সহ-সংস্কৃতিবিষয়ক সম্পাদক: মাওলানা আবুল কালাম আজাদ
৭৭. কর্মসংস্থানবিষয়ক সম্পাদক: মুফতী মুহাম্মদুল্লাহ আনছারী
৭৮. সহ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক: মাওলানা আবু হুরায়রা
৭৯. গবেষণাবিষয়ক সম্পাদক: মুফতী আব্দুল্লাহ মাসুম (মালিবাগ জামিয়া)
৮০. সহ-গবেষণাবিষয়ক সম্পাদক: মাওলানা যুবায়ের আহমাদ (গাজীপুর)
৮১. খেদমতে খালকবিষয়ক সম্পাদক: মাওলানা রফিকুল ইসলাম
৮২. সহ-খেদমতে খালকবিষয়ক সম্পাদক: মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী
৮৩. মুস্তাদআফীনবিষয়ক সম্পাদক: মাওলানা আব্দুর রহীম আল মাদানী
৮৪. সহ-মুস্তাদআফীনবিষয়ক সম্পাদক: মুফতী আবু দারদা কাসেমী
৮৫. তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক: মুফতী আবু মুহাম্মদ রহমানী
৮৬. সহ-তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক: মুফতী নাজমুল ইসলাম কাসেমী
৮৭. মিডিয়াবিষয়ক সম্পাদক: মাওলানা বদরুজ্জামান (কলরব)
৮৮. সহ-মিডিয়াবিষয়ক সম্পাদক: মুফতী ইমরান মুজাহিদী
৮৯. সাহিত্যবিষয়ক সম্পাদক: মাওলানা সগীর আহমাদ চৌধুরী
৯০. সহ-সাহিত্যবিষয়ক সম্পাদক: মাওলানা আমিনুল ইসলাম (রাজবাড়ী)
কমিটির সদস্য
৯১. মাওলানা আব্দুল মতিন (বগুড়া)
৯২. ড. শুয়াইব মক্কী
৯৩. মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর (লন্ডন)
৯৪. মাওলানা নাজির মাহমুদ (কক্সবাজার)
৯৫. মুফতী নেছার উদ্দিন কাসেমী
৯৬. মাওলানা আফফান বিন শরফুদ্দীন
৯৭. মাওলানা শাকেরুল্লাহ আল আসাদ (কক্সবাজার)
৯৮. মাওলানা রহমতুল্লাহ (চরমোনাই)
৯৯. মাওলানা ইউনুস আহমদ (বরিশাল)
১০০. মুফতী আব্দুল্লাহ মাহবুব কাসেমী
১০১. মাওলানা জুনায়েদ আহমদ (দক্ষিণ আফ্রিকা)
নবগঠিত এই কমিটির মাধ্যমে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধের চর্চা, সামাজিক দায়িত্বশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে উলামায়ে কেরামের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়গুলো সংগঠনটির কার্যক্রমে গুরুত্ব পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।