সারাবিশ্ব

নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে সংঘর্ষ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১২:২১ পিএম

নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে সংঘর্ষ
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি প্লেনের সঙ্গে রানওয়েতে থাকা গাড়ির সংঘর্ষ হয়েছে।

রবিবার (২২ মার্চ) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ধারণা করা হচ্ছে নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সেটি জানায়নি পুলিশ।

সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত চারজন আহত হয়েছেন। একটি সূত্র জানিয়েছে, বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। 

দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, ঘটনা সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করছে। সংস্থাটি এর বেশি কিছু বলেনি।