সারাবিশ্ব

৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ পিএম

৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা অঞ্চলে আজ রবিবার (১৯ এপ্রিল) ভোরে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোর ৩টা ৬ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জার্মানির জিওফিজিক্যাল রিসার্চ সেন্টার-জিএফজেড।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয় মাত্র ১০ কিলোমিটার গভীরতায়, যা তুলনামূলকভাবে অগভীর ভূমিকম্প হিসেবে ধরা হয়। বিশেষজ্ঞদের মতে, অগভীর ভূমিকম্প হলে সাধারণত ভূ-পৃষ্ঠে বেশি ঝাঁকুনি অনুভূত হয়।

তবে প্রাথমিকভাবে কোনো বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো জানিয়েছে, ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।