সারাবিশ্ব

গ্রেপ্তার আতঙ্কে জাতিসংঘে ভাষণ শেষ করেই দেশে ফিরলেন নেতানিয়াহু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ এএম

গ্রেপ্তার আতঙ্কে জাতিসংঘে ভাষণ শেষ করেই দেশে ফিরলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ শেষ করেই দেশের উদ্দেশে রওনা হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর তিনি প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি আইজ্যাক অ্যাকর্ডসের মাধ্যমে ইসরাইলের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে ওই তিন দেশের প্রতি আহ্বান জানান।


ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের কারণেই নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করা হয়েছে।

 

নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি এর আগে বলেছিলেন যে, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করবেন। মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি পুনরায় উল্লেখ করেন যে, ইসরাইলি নেতাকে গ্রেপ্তার করার কোনো এখতিয়ার তার নেই। তবে তিনি আ, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর বা সম্মান করা উচিত।

নেতানিয়াহুর এই সফরকে কেন্দ্র করে নিউইয়র্কজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয় শতাধিক মানুষকে।

সূত্র: আল জাজিরা।