সারাবিশ্ব
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। তাদের সঙ্গে দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে কংগ্রেস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির ডাক দেয় দলটি।
কর্মসূচি চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দিল্লি পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের নেতাকর্মীদের আটক করে এবং পরে তাদের সেখান থেকে সরিয়ে নেয়।
এ ঘটনায় কংগ্রেসের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দিয়ে বিরোধী কণ্ঠ দমনের চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।