লাইফস্টাইল

আজ প্রাক্তনকে মেসেজ পাঠানোর দিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:০১ পিএম

আজ প্রাক্তনকে মেসেজ পাঠানোর দিন
ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি।

প্রেম জটিল। কখনও তা সরল, কখনও অজান্তে হৃদয়কে বন্দি করে ফেলে। কখনো তা পূর্ণ হয় না, কখনো বিচ্ছেদ হয়ে যায় অপ্রত্যাশিতভাবে। একসময় যাকে ছাড়া জীবন অচল মনে হতো, সম্পর্ক শেষ হওয়ার পর তার খোঁজ নেওয়ার আগ্রহ মানুষের ভেতর থেকে হারায় না।

আজ সেই আগ্রহকে কাজে লাগানোর দিন। মোবাইলে এসএমএস, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের ইনবক্সে প্রাক্তনকে পাঠানো যেতে পারে ছোট একটি বার্তা। কারণ আজ ‘টেক্সট ইওর এক্স ডে’ – প্রাক্তনকে মেসেজ পাঠানোর আন্তর্জাতিক দিবস।

text_ex1_Dhakaprokash.jpg

প্রতি বছর ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে এই দিবস পালিত হয়। বিশ্বায়নের যুগে এখন আর সীমাবদ্ধতা নেই; চাইলে যে কোনো প্রাক্তনকে খোঁজ নেওয়া, শুভেচ্ছা জানানো বা স্মৃতির কথা মনে করিয়ে দেওয়াও সম্ভব। তবে আজকের দিনে অতীতের খারাপ মুহূর্তগুলো নিয়ে ভাবার প্রয়োজন নেই। বরং স্মরণ করুন, সেই মানুষটি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল।

‘টেক্সট ইওর এক্স ডে’ ১৯৮৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে পালিত হয়ে আসছে। সে সময় প্রযুক্তি এতটা উন্নত ছিল না, প্রাক্তনদের খোঁজ নিতে মানুষ চিঠিপত্র ব্যবহার করত। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর নিল প্যাপওয়ার্থ নামের এক ২২ বছর বয়সী পরীক্ষাকৌশলী বিশ্বের প্রথম এসএমএস পাঠান। তিনি একটি ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করেছিলেন।

text_ex2_Dhakaprokash.jpg

আজ আর শুধু এসএমএস নয়, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মুহূর্তেই দূর-দূরান্তের প্রাক্তনের খোঁজ নেওয়া যায়। প্রতিদিন মানুষ পরিবারের সদস্য, বন্ধু-বান্ধবী ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখে, কিন্তু প্রাক্তন প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর সঙ্গে যোগাযোগ সাধারণত কম। তাই দিবসটি উদযাপনের মাধ্যমে প্রাক্তনদের স্মরণে ছোট একটি বার্তা পাঠানোর সুযোগ তৈরি হয়েছে।

আপনার ভেতরেও যদি কখনো প্রাক্তনের খোঁজ নেওয়ার ইচ্ছা কাজ করে, আজ সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারেন। হয়তো একটি ছোট্ট মেসেজ, স্মৃতির কথা মনে করানো বা শুভেচ্ছা জানানোর মাধ্যমে দুজনের মধ্যেকার সম্পর্কের বন্ধন আবারও কোমল হয়ে উঠতে পারে।