জাতীয়

৮ দফা দাবিতে ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম

৮ দফা দাবিতে ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
ছবি: সংগৃহীত

৮ দফা দাবিতে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে শুরু হওয়ার কথা থাকা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

রোববার বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে সরকারের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠক শেষে এ ঘোষণা দেন।

বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। শিমুল বিশ্বাস জানান, বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ জুলাই জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ ৮ দফা দাবি জানায়। দাবিগুলো পূরণ না হলে ৭২ ঘণ্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।