জাতীয়
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
ছবি: সংগৃহীত
আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বলে পুনরায় জোর দিয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (৭ নভেম্বর) নেত্রকোনায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী এখন নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা মূলত ফ্যাসিস্ট সরকারের পেইড এজেন্ট। তাদের কথায় কোনো প্রভাব পড়বে না। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
প্রেস সচিব আরও বলেন, সরকার নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করেছে এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে। জনগণ একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়-সরকারও সে লক্ষ্যে কাজ করছে।
জাতীয় নিয়ে আরও পড়ুন