জাতীয়

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। সেই শোকবার্তাই জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের হাতে তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এর আগে বুধবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান জয়শঙ্কর। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বিকেলেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।