জাতীয়

তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব
তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব।ে ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-এর শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি-এর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য এই শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যোগ দেবে বলে ভারতীয় হাইকমিশন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, একই সময়ে ভারতে একটি গুরুত্বপূর্ণ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ওই সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-সহ প্রায় ২০ জন রাষ্ট্রপ্রধান অংশ নেওয়ার কথা রয়েছে। এই আন্তর্জাতিক ব্যস্ততার কারণেই প্রধানমন্ত্রী মোদির পক্ষে ঢাকায় আসা সম্ভব হচ্ছে না।

ফলে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদির পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।