জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন
ছবিঃ সংগৃহিত

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সাথে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও অভিনন্দন জানান যুবরাজ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদির বার্তা সংস্থার এক বার্তায় এই তথ্য জা‌না‌নো হয়েছে।

বার্তায় মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারের সাফল্য কামনা করেন। তারেক রহমান ও বাংলাদেশের জনগণের জন্য অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন সৌদি ক্রাউন প্রিন্স সালমান।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।

এদিকে সৌদি যুবরাজের অভিনন্দন বার্তাকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।