জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার বেলা ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ-এ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সৌজন্য সাক্ষাৎকালে ভ্রাতৃপ্রতিম দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আসন্ন পবিত্র হজ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট সহযোগিতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
এর আগে আজ সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হন। এ সময় মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তার তাকে স্বাগত জানান।
সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও সৌদি আরব-এর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই ধরনের সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)