সারাবিশ্ব

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ এএম

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা
ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় পেয়েছেন লুলা দা সিলভা। ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে চতুর্থ মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বামপন্থি এই নেতা। তিনি ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনপন্থি হিসেবে পরিচিত।

সোমবার, ২৬ অক্টোবর ভোরে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, লুলার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশের কিছু বেশি ভোট। দেশটির নির্বাচন কমিশন লুলাকে বিজয়ী ঘোষণা করেছে।

ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশ ব্যালট গণনা শেষে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অন্যদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। ভোটের এই ব্যবধান দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, ফ্লাভিও বলসোনারোর বাবা জেইর বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তাকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বামপন্থি নেতা লুলা দা সিলভা।