জাতীয়
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরলেন
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত থাকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করতে এবং মানবিক দৃষ্টান্ত স্থাপনের অংশ হিসেবে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা–চট্টগ্রাম–আবুধাবি–ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বেশ কয়েকটি দেশের আকাশসীমা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সাম্প্রতিক দিনগুলোতে অনেক বাংলাদেশি বিভিন্ন দেশে আটকা পড়েন। তাদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।