জাতীয়
পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি।
বুধবার (১৯ আগস্ট) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন তারা।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও কাতারের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।