জাতীয়
সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধন না হওয়ায় বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় সংসদ সদস্যরা নিজ নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান এখনো সংশোধন হয়নি। ফলে বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় সংসদ সদস্যরা নিজ নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার পর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে।
তিনি বলেন, ৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। এভাবেই নির্বাচন হওয়া উচিত।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনো যোগ দেয়নি।
তিনি জানান, এবারের রাষ্ট্রপতি নির্বাচন সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের ভিত্তিতে হবে।