জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিলেন জামায়াতের নায়েবে আমির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম

নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিলেন জামায়াতের নায়েবে আমির
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাতে গিয়ে সংসদ ভবনে সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলান মুজিবুর রহমান। একপর্যায়ে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন এবং দোয়া করেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পরপরই পাশে বসে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর বিরোধীদলীয় নেতা এবং বিরোধী জোটের বিভিন্ন সংসদ সদস্য নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন। এ সময় তারা তার সঙ্গে হাত মেলানোর পাশাপাশি কোলাকুলি করেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংসদ ভবনে রাজনৈতিক মতপার্থক্যের বাইরে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।