জাতীয়

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি পরিশোধ করে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব নবায়ন সম্পন্ন করলে অতিরিক্ত কোনো জরিমানা দিতে হবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে না পারা ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন করে সুযোগ পেলেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।