জাতীয়
দেশে সারের সংকট নেই, কৃষকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ কৃষিমন্ত্রীর
ছবি: সংগৃহীত
দেশে সারের কোনো সংকট নেই, তাই কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ।
শনিবার দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, একটি চক্র সার মজুতের চেষ্টা করছে। তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশে সারের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
তিনি জানান, প্রথম ধাপে সারাদেশে কৃষকদের মধ্যে এক লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে ফেনীতে সাড়ে সাত হাজার কৃষক এই কার্ড পাবেন।
এ ছাড়া আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফেনীতে গিয়ে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান কৃষিমন্ত্রী।
জাতীয় নিয়ে আরও পড়ুন