জাতীয়

আবারও গণভোট হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

আবারও গণভোট হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সংবিধানের মৌলিক সংশোধন করা হলে সাংবিধানিক বাধ্যবাধকতায় আবারও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার ২৭ সেপ্টেম্বর কমিটির তৃতীয় দফা বৈঠকে গণমাধ্যম ব্যক্তিত্বদের মতামত গ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন সংক্রান্ত বিল উত্থাপন করা হবে। বিলটি পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, সংবিধানের মৌলিক সংশোধনের ক্ষেত্রে গণভোট আয়োজন সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবেই করা হবে।