জাতীয়
পুলিশে বড় রদবদল, বদলি হলেন ২৪ কর্মকর্তা
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তে অতিরিক্ত ডিআইজি, ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি, ৩ জন ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জাতীয় নিয়ে আরও পড়ুন