রাজনীতি

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি: সংগৃহীত

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার সকাল ৮টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে বন্দি থাকা নূরুল মজিদকে অসুস্থ অবস্থায় ২৭ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে রবিবার বিকেলে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সকালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। তিনি আওয়ামী লীগ সরকারের সময় শিল্পমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছিলেন।