রাজনীতি

জাতীয় নির্বাচনে জোট নয়, তবে সমঝোতার সম্ভাবনা আছে: জামায়াত আমির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

জাতীয় নির্বাচনে জোট নয়, তবে সমঝোতার সম্ভাবনা আছে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনও জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের জোট করার কোনো সম্ভাবনা নেই। তবে নির্বাচনী সমঝোতার সুযোগ থাকতে পারে।”

ডা. শফিকুর রহমান আরও জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। তিনি পি আর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন করার ক্ষেত্রে জামায়াতের বিশ্বাস ব্যক্ত করে বলেন, “পি আর পদ্ধতিতে নির্বাচন হলে সাধারণ মানুষ আমাদের সমর্থন করবে বলে আমি বিশ্বাস করি।”

উল্লেখ্য, টানা তৃতীয় মেয়াদে জামায়াতে ইসলামী আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তিনি।