রাজনীতি

অভ্যুত্থানের শহীদদের জন্য জাতীয়তাবাদী কৃষিবিদদের দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচী


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম

অভ্যুত্থানের শহীদদের জন্য জাতীয়তাবাদী কৃষিবিদদের দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচী
ছবি: ঢাকাপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র-জনতা শাহাদাত বরণ করেছেন তাদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল ও বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৬ জুলাই) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষিবিদরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এসময় কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এর তত্বাবধানে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ আবু সাইদ, ওয়াসিমসহ অন্যান্য শহীদদের স্মরণে বিভিন্ন প্রজাতির দেশী বৃক্ষের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ ও মিলাদ মাহফিলে জাতীয়তাবাদী কৃষক দল যুগ্ম সম্পাদক  কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব,  জাতীয়তাবাদী কৃষক দল যুগ্ম সম্পাদক  কৃষিবিদ শাহ মুনিরুর রহমান,  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি কৃষিবিদ শাহাদত হোসেন চঞ্চলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বৃক্ষ রোপণ শেষে সর্বস্তরের কৃষিবিদদের উপস্থিতিতে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্বার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।