রাজনীতি
রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করল ছাত্রদল
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১৬ জুলাই ) সকালে পীরগঞ্জের জাফরপাড়ায় অবস্থিত শহীদ আবু সাঈদের কবরস্থানে উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব এর নেতৃত্বে ছাত্রদলের প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি এম এম মুসা, যুগ্ম সম্পাদক সালেহ মোঃ আদনান, যুগ্ম সম্পাদক তাইজুল ইসলাম, রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, সদস্য সচিব সুজন সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রাজনীতি নিয়ে আরও পড়ুন