রাজনীতি
মির্জা ফখরুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া
ছবি: সংগৃহীত
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে রেজা কিবরিয়া গণফোরামে যুক্ত হয়ে পরে দলটির সাধারণ সম্পাদক হন। পরবর্তীতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে ‘গণঅধিকার পরিষদ’ গঠন করেন এবং সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।