রাজনীতি

বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে প্রার্থী হচ্ছেন রেজাউল করিম বাদশা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম

বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে প্রার্থী হচ্ছেন রেজাউল করিম বাদশা
ছবি: সংগৃহীত

তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে প্রার্থী হবেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

WhatsApp Image 2026-02-26 at 19.05.28.jpeg

বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন একটি আসন ছেড়ে দেন তিনি। এ কারণে আসনটিতে এখন উপনির্বাচন হবে।