রাজনীতি

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নয়ন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:২১ পিএম

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নয়ন
রবিউল ইসলাম নয়ন। ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে রবিউল ইসলাম নয়নকে।

দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন কেন্দ্রীয় কমিটিতে তার অন্তর্ভুক্তিকে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন নেতাকর্মীরা।