রাজনীতি
পিআর ছাড়া দেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে না: চরমোনাই পীরের হুঁশিয়ারি
ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন না করে পিআর পদ্ধতিতে নির্বাচন কার্যকর করতে হবে।
তিনি বলেন, সরকার সংস্কার ও হত্যার বিচারসহ বিভিন্ন বিষয় নিয়ে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
চরমোনাই পীর বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন বন্ধ করতে অনেক রাজনৈতিক দল খোরা যুক্তি তুলে ধরছে। তবে সিংহভাগ রাজনৈতিক দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। গণভোটের মাধ্যমে এই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”
সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, “মৌলবাদীদের দীর্ঘ বছর বিএনপি ব্যবহার করেছে, কিন্তু তাদের কোনো দাবি বাস্তবায়ন করা হয়নি। মৌলবাদীরা এ বাস্তবতা জেনে যাওয়ায় এখন বিএনপি নেতারা বিরোধিতা করছে।”