রাজনীতি
ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করে দলটি। এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদকের স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় উল্লেখ করা হয়, গণআন্দোলনের পর গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে দলটির নেতাকর্মীরা গভীরভাবে মর্মাহত। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এনসিপি নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।