রাজনীতি

অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাশেদ খান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ এএম

অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাশেদ খান
ছবি: সংগৃহীত

বড় দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ জন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। 

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান। 

পোস্টে রাশেদ খানা লিখেছেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম।

গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসার ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।’