রাজনীতি

তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুর
নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

পটুয়াখালী–৩ আসনের বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুর দাবি করেছেন, বিএনপি নেতৃত্বাধীন ‘জাতীয় সরকার’ গঠিত হলে তাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক জনসভায় এ কথা জানান নুর।

তিনি বলেন, তারেক রহমান তাকে আশ্বস্ত করেছেন যে দশমিনা ও গলাচিপা উপজেলাকে আর পিছিয়ে রাখা হবে না এবং উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না। এ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দিতে গিয়ে নুর তরুণ সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে তিনি নিজেকে জনগণের সন্তান হিসেবে তুলে ধরেন। নানা প্রতিকূলতার কারণে সব এলাকায় গিয়ে ভোট চাইতে না পারার কথা স্বীকার করে তিনি এ জন্য ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার অনুরোধ জানান।