রাজনীতি

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা নীলফামারী-৪ আসনের এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৫৮ এএম

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা নীলফামারী-৪ আসনের এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে  
ছবিঃ সংগৃহীত

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম বলেছেন, ‘আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।’ 

গতকাল মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নিজের পরিবারের সদস্যদের বীরত্বগাঁথা এ দাবি তুলে ধরেন তিনি।

এদিকে, নির্বাচনী হলফনামা ও উইকিপিডিয়াতে মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। সে হিসেবে মনোনয়নপত্র দাখিলের তারিখের দিন তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন।

১৯৭১-এ বাবা শহীদ হলে ১৯৮১-তে তার জন্ম কীভাবে হয়, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক শোরগোল।