রাজনীতি
খুনি হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাব।
গতকাল রবিবার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় যাওয়ার পথে জুড়ী উপজেলার বিজিবি ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন।
পথসভায় তিনি বলেন, ভবিষ্যতে যদি বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো সিস্টেম আসতে চায় তবে তার বিরুদ্ধে আবারও আমরা রাজপথে নামব। খুনি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে কোনো নয়ছয় নেই। যারাই আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী লড়াই হবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, খুনি রাষ্ট্র ভারতের বিএসএফ বাহিনী বাংলাদেশে পুশইনের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ ভারতের নাগরিকদের বাংলাদেশি নাগরিক আখ্যা দিয়ে বাংলাদেশে টেলে পাঠাচ্ছে। আপনারা বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দেবেন যাতে ভারত কোনোভাবেই তাদের নাগরিকদের বাংলাদেশের প্রবেশ করাতে না পারে।
পথসভায় এনসিপি নেতা আব্দুল মালিক সাচ্চু, প্রীতম দাস, মৌলভীবাজার জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন, এনসিপি নেতা আমির হামজা প্রমুখ উপস্থিত ছিলেন।