রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ সন্ধ্যায়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৩৪ এএম

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ সন্ধ্যায়
ছবিঃ সংগৃহীত

ক্ষমতাসীন দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক আজ (শনিবার) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, এটি স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, তেল-গ্যাসের মূল্যসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে বৈঠকে আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে টুকু বলেন, “এটা আগে থেকে বলার সুযোগ নেই।”

তবে স্থায়ী কমিটির আরেক সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় এ বিষয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। তবে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।