রাজনীতি
ঢাকা-৯ আসনে যে প্রতীকে নির্বাচন করতে চান তাসনিম জারা
ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ-মুগদা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আলোচিত চিকিৎসক ডা. তাসনিম জারা। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে আজ শনিবার (১০ জানুয়ারি) তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাসনিম জারা জানান, তিনি নির্বাচনী প্রতীক হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান।
তিনি জানান, নির্বাচন কমিশন আমার আপিল মঞ্জুর হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এখন আমি নির্বাচন কমিশনের কাছে প্রতীকের জন্য আবেদন করব এবং আমার পছন্দ ফুটবল প্রতীক। সেটার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করবো।
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার আবেদনটি বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুইজনের গরমিল দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।