প্রবাস

প্রবাসীদের জন্য যে সুসংবাদ দিলেন আসিফ নজরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

প্রবাসীদের জন্য যে সুসংবাদ দিলেন আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শিগগিরই শরিয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

 মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আসিফ নজরুল লিখেছেন, ‘প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরিয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন এ মাসের মধ্যে এ কার্যক্রম চালু করা সম্ভব হবে।’‘এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।’